রোবট নায়িকা
জাপানের পরমানু বোমা বিস্ফোরণ নিয়ে নির্মিত হচ্ছে ‘সায়োনারা’। জাপানি এই চলচ্চিত্রে প্রথমবারের মতো কোনও মানুষ নায়কের বিপরীতে দেখা যাবে রোবট নায়িকাকে। ছবির নায়িকা এখানে অ্যান্ড্রয়েড রোবট। নাম জেমিনয়েড এফ বা লিওনা। পরিচালকের কথা শুনে কৃত্রিম বুদ্ধির সাহায্যে কাজ করে লিওনা।
ছবিটির নির্মাতা জাপানি পরিচালক কোজি ফুকাদা, নাট্যকার ওরিজা হিরাতা এবং ওসাকা ইউনিভার্সিটির ইন্টালিজেন্ট রোবোটিকস ল্যাবরেটরির অধ্যাপক হিরোশি ইশিগুরো।
রোবট ও তানিয়া নামের এক মহিলার সম্পর্ক নিয়ে ছবিটি এগিয়ে চলে। রোবটের সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পরেন তানিয়া। ২৮তম টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এই ছবি। ২০১৬ সালে এটি মুক্তি পায়।
এর আগে অভিনেতা-অভিনেত্রীদের ওপর স্পেশাল ইফেক্টসে ছবিতে তৈরি হয়েছে রোবট। সাক্ষাৎ মেলে সুন্দরী মডেল কন্যা হিউম্যান সাইবারনেটিক এর সঙ্গে। হিউম্যান সাইবারনেটিক এইচআরপি রোবটটি অবিকল মানুষের মতো দেখতে। এর মুখায়ববে জাপানি মেয়ের চেহারা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যাকে দেখে আপনার মনে হতে পারে ১৯ থেকে ২৫ বছর বয়সী সুশ্রী কোনো মেয়ে। কাঁধ পর্যন্ত চুলের অধিকারী এক অপরূপ সুন্দরী নারী রোবট।
ছবিতে এই মডেল রোবট নানা রকম ড্রেস পরে মোট ৪২ রকমের স্টাইলে ক্যাটওয়াক করতে পারে। এর ব্যবহার অনেকটা স্বাভাবিক মানুষের মতো। এই ধরনের রোবটের মতো আরও কিছু রোবট রয়েছে যারা দেখতে শুধু সুন্দরীই নয় বরং কেউ ওদের বিরক্ত করলে বা বাজে ব্যবহার করলে সঙ্গে সঙ্গে ইলেকট্রিক শক দেয় এবং প্রয়োজনে কর্তৃপক্ষের কাছে নালিশ পর্যন্ত জানাতে পারে।